১৪ জুন, ২০২২ ০৩:৩৪ পিএম

ডিএসসিসিতে চিকিৎসকদের চেম্বারের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক

ডিএসসিসিতে চিকিৎসকদের চেম্বারের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের চেম্বারের জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসিতে)।

সম্প্রতি প্রতিষ্ঠানটির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আদর্শ কর তফসিল-২০১৬ এর ১২৭ অনুচ্ছেদ অনুযায়ী অত্র কর্পোরেশন এলাকার মধ্যে চিকিৎসক বা দন্ত চিকিৎসকের চেম্বারের (স্ব-নিয়োজিত)- জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক (ট্রেড লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ ছবি দুই কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিএমএ সনদের ফটোকপি)।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সে অনুযায়ী, নিয়ন্ত্রণাধীন হাসপাতাল বা ক্লিনিকের চিকিৎসকদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স গ্রহণে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের তালিকাপত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’

►ডিএসএসসির বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক