২৯ মে, ২০২২ ০৮:০৫ পিএম

আরও ৪০ জনের করোনা শনাক্ত

আরও ৪০ জনের করোনা শনাক্ত
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু না হলেও নতুন করে আরও ৪০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।

আজ রোববার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৩ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৫৫টি। নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। আর দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৩ লাখ ১১ হাজার ৫৬টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ লাখ এক হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগী সংখ্যা ২১৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেন ১৯ লাখ দুই হাজার ৪২২ জনে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক