২০ এপ্রিল, ২০২২ ০৪:২৫ পিএম

বায়োকেমিস্ট্রির শিক্ষক ডা. সিরাজুল ইসলামের মৃত্যু

বায়োকেমিস্ট্রির শিক্ষক ডা. সিরাজুল ইসলামের মৃত্যু
ডা. সিরাজুল ইসলাম চৌধুরী

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল বাদ আসর মরহুমের জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে ডা. সিরাজুল ইসলামকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক