মানুষের রক্তে মিললো ভয়ঙ্কর প্লাস্টিককণা
মেডিভয়েস ডেস্ক: প্রথমবারের মতো মানুষের রক্তে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা খুঁজে পেয়েছেন গবেষকরা। পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ মানুষের রক্তে এই উপাদানের উপস্থিতি খুঁজে পেয়েছেন তারা। ‘দ্য জার্নাল ইনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল’ এ প্রকাশিত নতুন এ গবেষণাপত্রের বরাতে বৃহস্পতিবার (২৪ মার্চ) ‘দ্য গার্ডিয়ান’ এমন খবর দিয়েছে।
বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে, প্লাস্টিক কণাগুলো মানুষের শরীরে চলাচল করতে পারে এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জায়গা করে নিতে পারে।
মানুষের স্বাস্থ্যে এর প্রভাব কেমন হবে তা এখনও জানা যায়নি। তবে মাইক্রোপ্লাস্টিক মানবকোষের ক্ষতি করে এমন প্রমাণ পেয়েছেন গবেষকরা।
তারা বলছেন, দূষিত বায়ুতে শ্বাস নেওয়ার ফলে এমনিতেই কোটি কোটি বস্তুকণা আমাদের দেহে প্রবেশ করছে, যার মধ্যে প্লাস্টিক কণাও রয়েছে। যা প্রতি বছর লাখো মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
গবেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, গবেষণায় বিজ্ঞানীরা সুস্থ ও প্রাপ্তবয়স্ক ২২ জন অজ্ঞাত রক্তদাতার নমুনা বিশ্লেষণ করেছেন। তাদের মধ্যে ১৭ জনের শরীরে প্লাস্টিকের কণা পেয়েছেন তারা। অর্ধেক নমুনায় পাওয়া গেছে পিইটি প্লাস্টিক, যা সাধারণত পানীয়ের বোতলগুলোতে ব্যবহৃত হয়। এক-তৃতীয়াংশের নমুনায় পলিস্টাইরিন পাওয়া গেছে, যা খাবার ও অন্যান্য পণ্য প্যাকেজ করার জন্য ব্যবহৃত হয়। এছাড়া এক চতুর্থাংশ রক্তের নমুনায় শনাক্ত হয়েছে পলিথিন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পরিবেশে ফেলা হয় এবং মাউন্ট এভারেস্টের চূড়া থেকে গভীরতম মহাসাগর পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক এখন সমগ্র গ্রহকে দূষিত করছে। মানুষ ইতিমধ্যে খাদ্য এবং পানির পাশাপাশি শ্বাস নেওয়ার মাধ্যমে ক্ষুদ্র কণাগুলো গ্রহণ করছে এবং সেগুলো শিশু এবং প্রাপ্তবয়স্কদের মলের মধ্যে পাওয়া গেছে।
গবেষণা দলের সদস্য নেদারল্যান্ডসের ভ্রিজ ইউনিভার্সিটি আমস্টারডামের ইকোটক্সিকোলজিস্ট অধ্যাপক ডিক ভেথাক বলেন, ‘মানুষের রক্তে যে পলিমার কণা রয়েছে এটির প্রথম ইঙ্গিত হলো আমাদের এই গবেষণা। এটি যুগান্তকারী ফলাফল। তবে আমাদের গবেষণাকে প্রসারিত করতে হবে এবং নমুনার আকার, মূল্যায়ন করা পলিমারের সংখ্যা বাড়াতে হবে।’
ভেথাক গার্ডিয়ানকে বলেন, ‘এটি খুবই উদ্বেগজনক যে, মানুষের শরীরে প্লাস্টিকের ক্ষুদ্র কণা রয়েছে এবং সারা শরীরে চলাচল করছে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মলে মাইক্রোপ্লাস্টিক কণা ১০ গুণ বেশি এবং প্লাস্টিকের বোতল খাওয়ানো শিশুরা দিনে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক কণা গ্রাস করছে। আমরা সাধারণভাবে জানি, শিশু এবং ছোট বাচ্চারা রাসায়নিক এবং কণার এক্সপোজারের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।’
তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিকের কারণে রক্তের লোহিত রক্ত কণিকা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রক্তে অক্সিজেন সরবরাহেও বাধা সৃষ্টি করতে পারে।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’