বিশ্বে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। আর বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহর নয়াদিল্লি। শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) সুইজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ার’র এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।
বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশও ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। বিশ্বের ৫০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৪৬টিই এ অঞ্চলের।
গত বছর বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে ডব্লিউএইচও। সেসময় সংস্থাটি জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুবাহিত কণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ।
বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের পরে রয়েছে চাদ, পাকিস্তান, তাজিকিস্তান, ভারত, ওমান, কিরগিজস্তান, বাহরাইন, ইরাক ও নেপালের নাম।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর নয়াদিল্লি (ভারত)। নয়াদিল্লির পরে রয়েছে ঢাকা (বাংলাদেশ), এনজামেনা (চাদ), দুশানবে (তাজিকিস্তান), মাসকট (ওমান), কাঠমান্ডু (নেপাল), মানামা (বাহরাইন), বাগদাদ (ইরাক), বিশকেক (কিরগিজস্তান) ও তাশখন্দ (উজবেকিস্তান)।
প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণ এখন বিশ্বের বৃহত্তম পরিবেশগত স্বাস্থ্য হুমকি হিসেবে বিবেচিত। বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। হাঁপানি, ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের অসুখসহ অনেক রোগের কারণ বায়ুদূষণ। এ রোগ বৃদ্ধির জন্যও বায়ুদূষণ দায়ী।
বায়ুদূষণের দৈনিক অর্থনৈতিক ক্ষতি প্রায় ৮ বিলিয়ন ডলার বা মোট বিশ্ব উৎপাদনের ৩ থেকে ৪ শতাংশ। বায়ুদূষণ তাদেরই বেশি প্রভাবিত করে, যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ২০২১ সালে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ হাজার শিশুর মৃত্যু সরাসরি পিএম ২.৫-জনিত বায়ুদূষণের সঙ্গে জড়িত।
আইকিউএয়ারের সমীক্ষায় উঠে এসেছে, জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। তবে ৯৩টি শহরে পিএম২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি।
বাংলাদেশ আগের বছরের মতো ২০২১ সালেও সবচেয়ে দূষিত বায়ুর দেশের স্বীকৃতি পেয়েছে। সমীক্ষায় প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর তথ্য নেওয়ায় চাদ দ্বিতীয় স্থানে রয়েছে।
-
১৪ মার্চ, ২০২৫
-
১২ জানুয়ারী, ২০২৫
-
৩০ অগাস্ট, ২০২৩
-
৩১ জানুয়ারী, ২০২৩
-
২৮ জানুয়ারী, ২০২৩
পরিবেশ আইনের সংশোধনীর পরমার্শ
‘বায়ু দূষণকে জনস্বাস্থ্যগত অপরাধ বিবেচনায় শাস্তি বিধান জরুরি’
-
২২ জানুয়ারী, ২০২৩
-
১৫ ডিসেম্বর, ২০২২
-
১৫ নভেম্বর, ২০২২
-
১৬ সেপ্টেম্বর, ২০২২