২০ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ পিএম

বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন নিয়ে সভা

বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন নিয়ে সভা
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ছবি: আরিফ খান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউতে) বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন (বিএমটি) নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় ভাইস চ্যান্সেলর রোগীদের সুবিধার্থে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গরূপে বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন চালুর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়া সভায় হেমাটোলজি বিভাগের পক্ষ থেকে বিএমটির অগ্রগতি নিয়ে বিস্তারিত ভাইস চ্যান্সেলরকে অবহিত করা হয়। এ সময়  মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত