১৪ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৫ পিএম

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় ৮ চিকিৎসক

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় ৮ চিকিৎসক
অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে আট চিকিৎসকসহ তিন শতাধিক বিশিষ্টজনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি। তালিকায় রয়েছে রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার ৩২২ বিশিষ্ট নাগরিক।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) এসব নাম প্রকাশ করা হয়েছে। অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে রাত ৮টার পর প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়।

আট চিকিৎসক হলেন: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের (নিন্স) পরিচালক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সেস’র (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সুফিয়া রহমান, বারডেম হাসপাতালের সাবেক মহাপরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডা. সারোয়ার আলী, ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, ডা. মো. সিরাজ দৌলা ও মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান। 

তবে আগের সিদ্ধান্ত অনুসরণে এসব ব্যক্তির নাম প্রস্তাবকের তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে গত রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিত নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল আগের সময় অনুযায়ী নাম জমা দিতে পারেনি, তাদেরও নাম দিতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়।

বর্তমান ইসির মেয়াদ আজ সোমবার শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

অনুসন্ধান কমিটিকে নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস। সেই হিসেবে তাদের হাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসি গঠনে রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ই–মেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক