২৭ জানুয়ারী, ২০২২ ০৬:২৩ পিএম

মাহবুব তালুকদারসহ প্রায় ২০ জন করোনায় আক্রান্ত

মাহবুব তালুকদারসহ প্রায় ২০ জন করোনায় আক্রান্ত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ তথ্য জানান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারসহ প্রায় ২০ জন  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ তথ্য জানান।

সিইসি বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশনের প্রায় ২০ জন লোক করোনায় আক্রান্ত। আজ কমিশনের সচিব আসতে পারেননি, অসুস্থ। তাকে করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে। কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত। এনআইডির ডিজি করোনায় আক্রান্ত।’

তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূরুজ্জামান তালুকদার করোনায় আক্রান্ত। এ রকম সিনিয়র অফিসারসহ প্রায় ২০ জন এখনো করোানায় আক্রান্ত।

দুই বছর ধরে এমন অবস্থা চলছে জানিয়ে কে এম নূরুল হুদা বলেন, এর মধ্যেও আমরা নির্বাচন করেছি। গ্যাপ দিয়ে হলেও নির্বাচন করেছি। ভোটাধিকার প্রক্রিয়া বা জনগণের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া আমরা বন্ধ রাখিনি। আমরা যেকোনো মূল্যে ঝুকিঁ নিয়ে ভোট করেছি।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ইসির দুই শতাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ২১ জুন প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক