০৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:১৮ পিএম
চিকিৎসক-নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
মেডিভয়েস রিপোর্ট: চিফ মেডিকেল অফিসারসহ তিন পদে লোকবল নিয়োগ দিবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত কর্মকর্তা পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’
পদসমূহ
১. চিফ মেডিকেল অফিসার,
২. মেডিকেল অফিসার (পুরুষ),
৩. নার্স (পুরুষ)।
এতে আরও বলা হয়, ‘উপরোল্লিখিত পদসমূহের জন্য আবেদনপত্র জমাদানের শেখ তারিখ ২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁটটা। আবেদনের নির্ধারিত ফরম, নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত