০২ ফেব্রুয়ারী, ২০২২ ০৬:৪১ পিএম

রেসিডেন্সির ফেইজ ‘বি’তে সাত চিকিৎসকের সরাসরি ভর্তির সুযোগ

রেসিডেন্সির ফেইজ ‘বি’তে সাত চিকিৎসকের সরাসরি ভর্তির সুযোগ
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেইজ ‘বি’তে (সরাসরি) মার্চ-২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন সাত চিকিৎসক।

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘মার্চ ২০২২ ইং শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘বি’তে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ কর্তৃক সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত ০৭ (সাত) জন প্রার্থীকে তাঁদের নামের পার্শ্বে বর্ণানা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘বেসরকারি প্রার্থীদের আগামী ০৫-০২-২০২২ ইং থেকে ০৭-০২-২০২২ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে এবং সরকারি ও বিএসএমএমইউ প্রার্থীদের প্রেষণাদেশ/ছুটির আদেশপ্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, ভাইস চ্যান্সলরের একান্ত সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত