২৬ জানুয়ারী, ২০২২ ০১:০৭ পিএম

বিকল্পধারার সনদপ্রাপ্তদের হয়রানি বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 

বিকল্পধারার সনদপ্রাপ্তদের হয়রানি বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 
অধিদপ্তরের (হোমিও ও দেশজ চিকিৎসা) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিকল্পধারার সনদপ্রাপ্তদের দায়িত্ব পালনে হয়রানি না করতে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫) জানুয়ারি অধিদপ্তরের (হোমিও ও দেশজ চিকিৎসা) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নম্বর-জনস্বাস্থ্য-১/হোমিও ৪/৯৩/৮৫ তাং-০১/০৬/১৯৯৬ Bs মোতাবেক জারিকৃত প্রজ্ঞাপনের আওতায় বিএইচএমএস/বিইউএমএস ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) দায়িত্ব পালন করেন।’

এতে আরও বলা হয়, ‘স্বাস্থ অধিদপ্তর হতে পেশাগত রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত বিএইচএমএস/বিএএমএস/বিইউএমএস ডিগ্রিধারী হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসকদের নিয়মতান্ত্রিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা কর্তৃক হয়রানি না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এতে মহা-পরিচালকের সদয় অনুমোদন রয়েছে।

সকল বিভাগের পরিচালক (স্বাস্থ্য), সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সকল জেলা/জেনারেল/সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন-কাম সকল জেলা/জেনারেল/সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সকল সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত