২৯ ডিসেম্বর, ২০২১ ০৫:২৩ পিএম

বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯৫

বাড়ছে করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯৫

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩ জনে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫১টি করোনা পরীক্ষাগারে ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২০ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি। পরীক্ষায় আরও ৪৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ব্যক্তি একজন পুরুষ। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এদিকে এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৭ হাজার ৯৫২ জন পুরুষ (৬৩ দশমিক ৯৭ ভাগ) ও ১০ হাজার ১১১ জন নারী (৩৬ দশমিক ০৩ ভাগ) রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৭২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৩৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তির বয়স ষাটোর্ধ্ব। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক