২৯ ডিসেম্বর, ২০২১ ০৪:৫৫ পিএম

রাঙামাটি মেডিকেলের প্রথম ইচিপ সভাপতি ডা. সজিব, সম্পাদক ডা. তুষার

রাঙামাটি মেডিকেলের প্রথম ইচিপ সভাপতি ডা. সজিব, সম্পাদক ডা. তুষার
সভাপতি ডা. মো. কামরুল হাসান সজিব ও সাধারণ সম্পাদক ডা. মনির উদ্দিন তুষার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাঙামাটি মেডিকেল কলেজের প্রথম ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২১-২০২২ সেশনের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডা. মো. কামরুল হাসান সজিব ও ডা. মনির উদ্দিন তুষার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মেডিকেল কলেজ প্রাঙ্গনে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পাস করা ইন্টার্ন চিকিৎসকদের সাধারণ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে সদ্য নির্বাচিত সভাপতি ডা. কামরুল হাসান সজিব মেডিভয়েসকে জানান, ‘মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রঙ্গনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের পাস করা এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ২১ জন ইন্টার্ন চিকিৎসকের উপস্থিতিতে সাধারণ সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে ২০২১-২০২২ সেশনের জন্য ইন্টার্ন চিকিৎসক পরিষদ গঠনের লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে আমাকে সভাপতি এবং ডা. মনির উদ্দিন তুষারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

সভাপতি হিসেবে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘মেডিকেল কলেজটি প্রতিষ্ঠার পর দ্বিতীয় ব্যাচ হলেও আমরাই প্রথম ব্যাচ হিসেবে রাঙামাটিতে ইন্টার্ন করছি। রাঙামাটি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও অধিকার আদায়ে কাজ করবে আমাদের এই কমিটি। পাশাপাশি আমরা রোগীদের কল্যাণে কাজ করবো।’

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এ জেড ফাত্তাহ, ডা. রাওফিন নাহার মুন ও ডা. সাখাওয়াত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন ডা. সাকিবুল হোসাইন সজল ও ডা. আনিসুর রহমান জিতু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শ্রীকান্ত বসাক ও ডা. কাওসার রহমান দিপু। দপ্তর সম্পাদক ডা. খায়রুল রিজভী, অর্থ সম্পাদক ডা. নাঈম আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মুশফিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. মিফতুল মান্নান, রোগী কল্যাণ সম্পাদক ডা. মমতাজ খানম এবং সাংস্কৃতিক সম্পাদক ডা. শ্রাবণী রায়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. সাইফুল ইসলাম সুমন, ডা. সামিয়া রহমান মীম, ডা. নূর এ আকসা ইমু, ডা. মনোয়ারা আক্তার, ডা. নুর এ জান্নাত তানজিনা ও ডা. উম্মে হাবিবা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক