২৩ ডিসেম্বর, ২০২১ ০৫:১৪ পিএম

এইচআইভি রোগীরাও সুস্থ সন্তান জন্মদানে সক্ষম

এইচআইভি রোগীরাও সুস্থ সন্তান জন্মদানে সক্ষম
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘সন্তান প্রসবের আগে আক্রান্ত ব্যক্তিরা বিষয়টি আমাদের জানালে বাচ্চাকে সুস্থ অবস্থায় প্রসব করাতে পারবো, আমাদের চিকিৎসকরা সেই সক্ষমতা অর্জন করেছেন।’

মেডিভয়েস রিপোর্ট: এইচআইভিতে আক্রান্ত বাবা-মায়েরাও সুস্থ সন্তান জন্ম দিতে পারেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি), দেশের অন্যতম শীর্ষ ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গার্লস গাইড এসোসিয়েশন অডিটোরিয়ামে সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ ও বিশ্ব মানবাধিকার ২০২১ উদযাপন উপলক্ষে জাতীয় এডভোকেসি সম্মেলনে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘সন্তান প্রসবের আগে আক্রান্ত ব্যক্তিরা বিষয়টি আমাদের জানালে আমরা সেই বাচ্চাকে সুস্থ অবস্থায় প্রসব করাতে পারবো, আমাদের চিকিৎসকরা সেই সক্ষমতা অর্জন করেছেন। আমাদের হাতে যে কয়জন আক্রান্ত ব্যক্তির সন্তান প্রসব হয়েছে, তারা সকলেই নেগেটিভ হিসেবে জন্মগ্রহণ করেছে। 

দেশে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে কাঁচের সিরিঞ্জ ব্যবহার বন্ধ করে ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করে হচ্ছে। মাদকাসক্তদের মধ্যে সংক্রমণ ঠেকাতে কাজ করা হচ্ছে। এখন সেটাও অনেকটা নিয়ন্ত্রণে। তবে তাদের মধ্যে হেপাটাইটিসে আক্রান্তের হার অধিক।’

এইচআইভি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলামকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচআইভি
  আরও পড়ুন
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক