নিজ বাসায় নিগ্রহের শিকার ঢামেক হাসপাতালের উপপরিচালক
মেডিভয়েস রিপোর্ট: গাড়ি পার্কিং কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক ডা. খালেকুজ্জামান (৫৬)। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর বড় মগবাজার ওয়ারলেস গেটের বাসার ৫তলায় নিজ ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় ডা. খালেকুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. মহিউদ্দিনের অধীনে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক মেডিভয়েসকে বলেন, হামলায় তিনি কিছুটা আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। প্রতিষ্ঠানের তরফ থেকে তাঁকে যতদূর সহযোগিতা করা সম্ভব, তার সবই হচ্ছে।
আহত ডা. খালেকুজ্জামান বলেন, অ্যাপার্টমেন্টের বেজমেন্টে নিজের প্রাইভেটকার রাখেন তিনি। দুপুরে ছয়তলার ফ্ল্যাট মালিক আশিক (৫০) তাঁর বাসায় এসে পার্কিং থেকে প্রাইভেটকার সরাতে বলেন। ডা. খালেকুজ্জামান এতে অস্বীকৃতি জানান। তর্কাতর্কির এক পর্যায়ে তার বাসার চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন ফ্ল্যাট মালিক আশিক।
এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খালেকুজ্জামানের শ্যালক ডা. বখতিয়ার আহমেদ।
এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ডা. খালেকুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬