০৭ নভেম্বর, ২০২৬ ১১:১০ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ১৯৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ১৯৬। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ৫২৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

এ ছাড়া ২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা ও আফগানিস্তানের কাবুল। কলকাতার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং কাবুলের বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

তালিকার শীর্ষ ১০ দূষিত শহরের একিউআই স্কোর ৯৯ থেকে ৫২৯-এর মধ্যে রয়েছে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-কে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এ অবস্থায় বায়ুদূষণ থেকে সুরক্ষায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক