১০ ডিসেম্বর, ২০২১ ১০:০১ পিএম

ফার্স্ট প্রফের সাপ্লির ফল আগামী সপ্তাহে হতে পারে: ঢাবি ডিন

ফার্স্ট প্রফের সাপ্লির ফল আগামী সপ্তাহে হতে পারে: ঢাবি ডিন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ২০১৮-২০১৯ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন তিনি।

ডা. শাহরিয়ার নবী বলেন, ‘ফাস্ট প্রফের রেজাল্ট প্রকাশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামী সপ্তাহে হয়তো ফলাফল প্রকাশ করতো পারবো।’

সূত্রে জানা গেছে, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফাস্ট প্রফের ফরম পূরণ শেষ তারিখ ১২ ডিসেম্বর। ফলাফল প্রকাশিত না হলে ২০১৮-২০১৯ সেশনের সাপ্লির শিক্ষার্থীদের পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শাহরিয়ার নবী আরও বলেন, ‘আমি চেষ্টা করবো যাতে, ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা ২ জানুয়ারির সাপ্লিতে অংশগ্রহণ করতে পারে। পরীক্ষা নেওয়ার দায়িত্ব কন্ট্রোলার অফিসের। তাঁরা চাইলে পরীক্ষার সুযোগ দিবে। আমি কট্রোলার অফিসে বিস্তারিত কথা বলবো, যাতে শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে পারে।’  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত