০২ ডিসেম্বর, ২০২১ ১২:৩৯ পিএম

৪২ বিদেশি চিকিৎসকের রেসিডেন্সিতে ভর্তির সুযোগ

৪২ বিদেশি চিকিৎসকের রেসিডেন্সিতে ভর্তির সুযোগ
চিকিৎসকদের মধ্যে ৩৮ জন নেপাল, ৩ জন মালদ্বীপ এবং একজন ইয়েমেনের। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স মার্চ-২০২২ সেশনে ফেজ ‘এ’তে অধ্যয়নের সুযোগ পেয়েছেন ৪২ জন বিদেশি চিকিৎসক। এর মধ্যে নেপালের ৩৮ জন, মালদ্বীপের ৩ জন এবং ইয়েমেনের একজন চিকিৎসক রয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রার্থীদেরকে নোটিসে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভাইভা পরীক্ষার আগে উপস্থিত হতে হবে। সঙ্গে ইন্টার্নশিপ সার্টিফিকেট, সংশ্লিষ্ট মেডিকেল ও ডেন্টাল কলেজের মূল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইইএলটিএস সার্টিফিকেট, পাসপোর্ট ও দূতাবাসের অনাপত্তিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আসতে হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উল্লেখিত তিন দেশের দূতাবাস, বিএসএমএমইউর সকল অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং বিএসএমএমইউর পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি কোর্স
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত