মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. তারিকুল
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মাদ তারিকুল আলম।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদের দায়িত্ব প্রদান করা হলো।’
ডা. মোহাম্মাদ তারিকুল আলম বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তাঁকে উপ-পরিচালক করে নিয়োগ প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৫
-
১৬ অগাস্ট, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২০ জুলাই, ২০২৫
-
২৭ এপ্রিল, ২০২৫
-
০৫ এপ্রিল, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৫ ডিসেম্বর, ২০২৪