বিএসএমএমইউর নার্সিংয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৩ জন। এর মধ্যে ২১ নারী ও দুই পুরুষ রয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় উত্তীর্ণ হয়েছেন দুইজন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটায় দুইজনসহ অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ২৩ জনকে।
বিএসএমএমইউতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৬ সেপ্টেম্বর। ভর্তি পরীক্ষায় অংশ নেয় এক হাজার ১১৭ জন ভর্তিচ্ছু। উত্তীর্ণ হয়েছেন ৫০ জন।
মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয়তলায় ২৩০ নম্বর কক্ষ।
-
২৪ মে, ২০২৫
-
০৫ জুলাই, ২০২৩