ডা. সুব্রত’র ওপর হামলা: বিএমএর নিন্দা ও ক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: কাসিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)। আজ শনিবার (২ অক্টোবর) সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহর পাঠানো এক বিবৃতি এ ক্ষোভ জানানো হয়।
বিবৃতিতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. সুব্রত সাহার উপর বর্বরোচিত হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে ।
বিএমএ নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানান।
গত ৩০ সেপ্টেম্বর নিজ চেম্বার থেকে হাসপাতালে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে মাইক্রোবাস যোগে কতিপয় সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ডা. সুব্রত সাহার পৈশাচিক হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে যায় সন্ত্রাসীরা।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এবং সেখানে জরুরি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়।
-
১৬ মে, ২০২৬
হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর জের
শরীয়তপুরে রোগীর স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসক
-
২১ এপ্রিল, ২০২৬
দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি
ক্যান্সার হাসপাতালের উপ পরিচালককে কুপিয়ে জখম: ড্যাবের নিন্দা ও প্রতিবাদ
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬