০২ অক্টোবর, ২০২১ ০১:৫০ পিএম

সানোফির ৫৫ ভাগ শেয়ারের মালিকানা বেক্সিমকো ফার্মার

সানোফির ৫৫ ভাগ শেয়ারের মালিকানা বেক্সিমকো ফার্মার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফ্রান্সের বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেডের প্রায় ৫৫ ভাগ শেয়ারের মালিক হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে বিদেশি কোম্পানিটির ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ শেষ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সানোফি বাংলাদেশের ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার অধিগ্রহণের লক্ষ্যে গত ২১ জানুয়ারি বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি করে। চুক্তির আট মাস পর শেয়ার অধিগ্রহণের কাজ শেষ করেছে বেক্সিমকো ফার্মা।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক এবং উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে শেয়ার অধিগ্রহণের খবরে ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের ওষুধ উৎপাদনকারী জায়ান্ট প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার শেয়ারটির দাম ৫ টাকা বেড়ে ১৩৫ থেকে ১৪০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

এছাড়াও বেক্সিমকো ফার্মার নাজমুল হাসান, রাব্বুর রেজা, আলী নওয়াজ এবং বিসিআইসি চেয়ারম্যান ও সরকারের প্রতিনিধিত্বকারী শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে নিয়ে পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৫৮ সালে ‘মে অ্যান্ড বেকার’ নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে সানোফি। বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে ২০১৯ সালের অক্টোবরে ঘোষণা দেয় কোম্পানিটি। সেই ঘোষণার ১৪ মাস পর শেয়ার হস্তান্তরের জন্য বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সানোফি বাংলাদেশ লিমিটেড
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক