১৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫২ পিএম
টিকার দাবিতে সোহরাওয়ার্দীতে প্রবাসীদের বিক্ষোভ
সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: করোনারভাইরাসে টিকার দাবিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করছেন প্রবাসীরা। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকার দাবিতে তারা স্লোগান দিতে থাকেন।
এ সময় প্রবাসীদের অবরোধের কারণে হাসপাতালের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে টিকা কবে পাবেন সে বিষয়ে কথা বলতে বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ জন ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। এরপরও প্রবাসীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
প্রবাসীদের অভিযোগ, মেসেজ আসার পর সোহরাওয়ার্দীতে টিকা নিতে আসেন তারা। কিন্তু এখানে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই। ভিসার মেয়াদ শেষ হতে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এফসিপিএসে নতুন নিয়ম
পারিতোষিক না দিলে বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণযোগ্য হবে না
এই বিভাগের সর্বাধিক পঠিত