আজ আসছে না ফাইজারের ১০ লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের ১০ লাখ টিকা আজ দেশে আসছে না। আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় ফাইজারের এ চলানটি দেশে আসবে।
আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ‘৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসে একটি ফ্লাইটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লক্ষ ডোজ টিকা আসার কথা ছিল তা আজ আসছে না। এর পরিবর্তে আগামী ১লা সেপ্টেম্বর বিকেল ৫টায় একই স্থানে, একই ফ্লাইটে টিকার চালানটি দেশে পৌঁছাবে।
একইসঙ্গে আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন দেশে এসে পৌছনোর কথা রয়েছে। তবে সেটি আজ আসবে কি না সেটিও পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে একইদিন সকালের এক বিবৃতিতে আজ কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় উপহার হিসেবে যুক্তরাষ্ট্রের আরও ১০ লাখ ফাইজারের টিকা আজ দেশে আসছে বলে জানানো হয়েছিল। টিকার চালানটি গ্রহণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থাকার কথা ছিল।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১