২৮ অগাস্ট, ২০২১ ০৪:৫০ পিএম

দুই মাস পর একদিনে করোনায় মৃত্যু একশ’র কম

দুই মাস পর একদিনে করোনায় মৃত্যু একশ’র কম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৯২৬ জন। এ সময় তিন হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।

আজ শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৩৯ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭৮৯টি পরীক্ষাগারে ২৪ হাজার ৬৫২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৫ হাজার ১২৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা চার হাজার ৮৬১ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৪ লাখ নয় হাজার ২৩১ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৪ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৫ হাজার ৯২৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৮৫৭ জন (৬৫ দশমিক শূন্য দুই ভাগ) ও নারী নয় হাজার ৬৯ জন (৩৪ দশমিক ৯৮ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক