২৫ অগাস্ট, ২০২১ ১২:২১ পিএম
ভারতে করোনায় দৈনিক মৃত্যু ৬০০ ছাড়ালো
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরনের সংক্রমণে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন, মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
গত মঙ্গলবার (২৪ আগস্ট) করোনায় আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ৪৬৭ জন, সময়ের মধ্যে মৃত্যু হয়েছিল ৩৫৪ জনের।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ২৫ লাখ ১২ হাজার, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৭৫৮ জন।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৪০ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ৫৪৯ জনের।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভারত
-
২৮ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
১৯ মার্চ, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
কাজে বাধা দেওয়ার অভিযোগ
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতির পদত্যাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত