১৮ অগাস্ট, ২০২১ ১১:১৫ এএম

ভারতে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু, আক্রান্ত ৩৫ হাজার ১৭৮

ভারতে বেড়েছে  করোনা সংক্রমণ ও মৃত্যু, আক্রান্ত ৩৫ হাজার ১৭৮
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরনের সংক্রমণে বিপর্যস্ত ভারতে আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে  করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন, মৃত্যু হয়েছে ৪৪০ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

গত মঙ্গলবার (১৭ আগস্ট) করোনায় আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ১৬৬ জন, যা ছিল ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এর একদিন পরই সংক্রমণ ১০ হাজারের মতো বাড়ল।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন কোটি ২২ লাখ ৮৪ হাজার, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৯৪ হাজার ৭৮৪ জনের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও