১৮ অগাস্ট, ২০২১ ১১:৪৮ এএম

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনপ্রিয় কবি হেলাল হাফিজের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাকে অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন তিনি। 

মঙ্গলবার (১৭ আগস্ট)  সন্ধ্যায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার সার্বিক দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর মেজর ডা. আশেকুজ্জামান।  

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি  নিশ্চিত করেছেন।  তিনি জানান, ৭২ বছর বয়স্ক হেলাল হাফিজের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বুধবার থেকে তার মেডিকেল চেকআপ শুরু হবে।

কবি হেলাল হাফিজ বিয়ে করেননি। একাই থাকতেন শাহবাগের একটি আবাসিক হোটেলে। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। তার কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে।

হেলাল হাফিজের জন্ম নেত্রকোনায় ১৯৪৮ সালের ৭ অক্টোবর। তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক