ভারতে করোনা সংক্রমণ কমছে, আক্রান্ত ৩০ হাজার ৫৪৯
মেডিভয়েস রিপোর্ট: করোনার ডেলটা ধরণের সংক্রমণে বিপর্যস্ত ভারতে সংক্রমণ কমেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
গত মঙ্গলবার (২৩জুলাই) সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর আবারো বাড়ছিল করোনা সংক্রমণ। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন, বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন, শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৪৪ হাজার ২৩০ জন, শনিবার আক্রান্ত ৪১ হাজার ৬৪৯ জন, রোববার আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন এবং সোমবার আক্রান্ত হন ৪০ হাজার ১৩৪ জন।
এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ লাখ ২৬ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪২২ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে চার লাখ ২৫ হাজার ১৯৫ জনের।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণের পর থেকে করোনাভাইরাস বারবার তার ধরন পরিবর্তন করেছে। নতুন ভাবে ভারত থেকে করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন করোনায় সংক্রমণের মাত্রা আরও তীব্র করেছে।
করোনাভাইরাসে এ পর্যন্ত ১৯ কোটি ৯৬ লাখ ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৯ হাজার জনের।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন