০২ অগাস্ট, ২০২১ ০৮:৩৪ পিএম

টিকা পেলেন দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ

টিকা পেলেন দেশের ১ কোটি ৩৪ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সরকারের গণ টিকাদান কর্মসূচির আওতায় দেশের এক কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ আট হাজার ১৪৪ জন এবং দুটি ডোজই নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত যারা টিকা পেয়েছেন তাদের মধ্যে পুরুষ ৮২ লাখ  ৯৯ হাজার ৯৭৩ জন আর নারী ৫১ লাখ ৫৯ হাজার ৮৩৮ জন 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের এক কোটি এক লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২২৫ জন। 

অ্যাস্ট্রাজেনেকার  এক কোটি এক লাখ ১৮ হাজার ১১৯ টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মাঝে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন এবং ডোজ শেষ করেছেন ৪২ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন। 

গত ১৯ জুন থেকে  চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। তার মাঝে পুরুষ ১৪ লাখ ৩৪ হাজার ৫২৮ এবং নারী ১০ লাখ ৮৮ হাজার ৬৬১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৭৩ হাজার ৬৩১ জন প্রথম ডোজ এবং ৪৯ হাজার ৫৫৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

 ঢাকায় ৭টি কেন্দ্র থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৫১ এবং নারী ৭ হাজার ৮৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে  প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ২৫০ জন।
 
সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে ১৩ জুলাই থেকে । টিকা প্রাপ্ত ৭ লাখ ৬৪ হাজার ২২৫ জনের মধ্যে পুরুষ চার লাখ ৬৪ হাজার ৭৮২ ও নারী দুই লাখ ৯৯ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নতুন করে  এক কোটি ৫৫ লাখ চার হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক