০৩ অগাস্ট, ২০২১ ০১:০৫ পিএম

টিকা না নিলে অ্যাটর্নি জেনারেলের অফিসের কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

টিকা না নিলে অ্যাটর্নি জেনারেলের অফিসের কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধ নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া করোনার টিকা না নিলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার কাজে নিযুক্ত অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার (৩ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল কর্মকর্তা ও কর্মচারী এখনও কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেননি দ্রুত নিবন্ধন সম্পন্ন করে আগামী ১৬ আগস্টের মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে‘অ্যাটর্নি জেনারেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন গ্রহণ সম্পর্কিত টিকা কার্ড বা টিকা গ্রহণের সনদ আগামী ২২ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে প্রশাসনিক শাখায় জমা প্রদান করবেন’ বলেও নির্দেশনা বলা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক