বিধিনিষেধ বাড়লো ১০ আগস্ট পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের লকডাউনের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বেড়েছে। সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই শর্ত আরোপ করা হয়েছে। অফিস আদালত ১১ তারিখ থেকে খুলবে। এই কয়দিন বাস্তবতা লক্ষ করব। টেস্ট কেইস হিসেবে দুই-চারদিন দেখব। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বসে সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতি সচল রাখাও দায়িত্ব। সেজন্য কিছু শিল্প-কারখানা খোলা হয়েছে। যানবাহন সব চলবে না। রোটেশন অনুযায়ী চলবে। ১০০ গাড়ি থাকলে শ্রমিক নেতারা ঠিক করবে, অল্পসংখ্যক চলবে। সীমিত আকারে গাড়ি চলবে। রেল ১০টার জায়গায় হয়তো ৫টা চলবে।’
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১