১১ আগস্ট থেকে খুলছে দোকানপাট
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে দোকানপাট খুলে দেওয়ার হবে। টিকা নেওয়া ব্যতিত কেউ দোকানপাটে থাকতে পারবেনা।
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
অন্যদিকে, করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধ বেড়েছে। সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে সেই শর্ত আরোপ করা হয়েছে। অফিস আদালত ১১ তারিখ থেকে খুলবে। এই কয়দিন বাস্তবতা লক্ষ করব। টেস্ট কেইস হিসেবে দুই-চারদিন দেখব। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে বসে সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতি সচল রাখাও দায়িত্ব। সেজন্য কিছু শিল্প-কারখানা খোলা হয়েছে। যানবাহন সব চলবে না। রোটেশন অনুযায়ী চলবে। ১০০ গাড়ি থাকলে শ্রমিক নেতারা ঠিক করবে, অল্পসংখ্যক চলবে। সীমিত আকারে গাড়ি চলবে। রেল ১০টার জায়গায় হয়তো ৫টা চলবে।’
-
০৮ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
৩০ জুলাই, ২০২১
-
২৩ জুলাই, ২০২১
-
০৬ জুলাই, ২০২১
-
০৫ জুলাই, ২০২১
-
০৪ জুলাই, ২০২১
-
৩০ জুন, ২০২১