২৯ জুলাই, ২০২১ ১০:৩০ এএম

চলে গেলেন ডা. শাহনাজ রেবী

চলে গেলেন ডা. শাহনাজ রেবী
ডা. শাহনাজ রেবী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন রংপুর মেডিকেল কলেজ ১১তম ব্যাচের শিক্ষার্থী ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. শাহনাজ রেবী।

বুধবার (২৮ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

ডা. শাহনাজ রেবী ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার সদস্য। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. শাহনাজ রেবীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

এদিকে ডা. শাহনাজ রেবীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক