২৮ জুলাই, ২০২১ ০৮:০৮ পিএম

সিডনিতে ফের চার সপ্তাহের লকডাউন

সিডনিতে ফের চার সপ্তাহের লকডাউন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে অস্ট্রেলিয়ার সিডনি শহরে চলমান লকডাউন আরও চার সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। এর আগে করোনা রোধে সিডনিতে পাঁচ সপ্তাহের লকডাউন দেওয়া হয়, যা শেষ হবে ৩০ জুলাই। নতুন ঘোষিত বিধি-নিষেধ চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।

আজ বুধবার (২৮ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর গত জুনের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। পরে তা কয়েক ধাপে বাড়ানো হয়। চলমান লকডাউন আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। এদিকে সংক্রমণের হার কমে আসার কারণে আজ বুধবার থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে।’

এর আগে ২৪ জুলাই সিডনি শহরে হাজার হাজার মানুষ লকডাউন তুলে দেয়ার দাবিতে মাঠে নামেন। মেলবোর্ন ও ব্রিসবনেও বিক্ষোভ সংগঠিত হয়। এ সময় বিক্ষোভ থেকে ৫৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।  এসময় তারা লকডাউন বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন। 

অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২২ জনের। দেশটিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে মূলত টিকাদানের ঘাটতিকে। দেশটিতে করোনার টিকা পেয়েছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও