১৭ জুলাই, ২০২১ ০৮:৪২ এএম

করোনায় ডা. আহসান ইকবালের মৃত্যু

করোনায় ডা. আহসান ইকবালের মৃত্যু
ডা. আহসান ইকবাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল সাবেক কো-অর্ডিনেটর ডা. আহসান ইকবাল।

শুক্রবার (১৫ জুলাই) ভোর চারটার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

ডা. আহসান ইকবাল ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তিনি ছিলেন সৌদি আরবের একটি হাসপাতালের মেডিকেল অফিসার। ল্যাব এইডের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আহসান ইকবালের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক