১৩ জুলাই, ২০২১ ১১:৫৯ এএম

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন: ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন: ২৩ জুলাই থেকে আবারও কঠোর লকডাউন
ছবি: মজিবুর রহমান

মেডিভয়েসি রিপোর্ট: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল কলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।

এর আগে করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে সরকার। পরে দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিলে দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করে। কিন্তু এতেও আশানুরূপ ফল না আসায় সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। পরে তা ১৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

তবে বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করা হবে।

শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কঠোর লকডাউন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক