১১ জুলাই, ২০২১ ১০:৩৪ এএম
করোনায় অধ্যাপক ডা. নজরুল ইসলামের মৃত্যু
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
আজ রোববার (১১ জুলাই) সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
অধ্যাপক ডা. নজরুল ইসলাম ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে-মেয়ে, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ডা. নজরুল ইসলামের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন