১০ জুলাই, ২০২১ ১২:৩৬ পিএম

করোনায় চলে গেলেন ডা. মাজেদ আলী

করোনায় চলে গেলেন ডা. মাজেদ আলী
ডা. মাজেদ আলী মিয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়া।

শুক্রবার (৯ জুলাই) বিকালে সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, গত ১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডা. মাজেদ আলী, তার স্ত্রী ও চিকিৎসক মেয়ে। বাড়িতে আইসলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তাঁরা। পরে ডা. মাজেদ আলী ও তাঁর স্ত্রী অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মাজেদ আলী। তাঁর স্ত্রী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

এই চিকিৎসকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। ডা. মাজেদ আলীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক