ড. খোন্দকার মেহেদী আকরাম

ড. খোন্দকার মেহেদী আকরাম

এমবিবিএস, এমএসসি, পিএইচডি,

সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।


০৮ জুলাই, ২০২১ ১০:৪৭ এএম

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কত শতাংশ কার্যকর?

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কত শতাংশ কার্যকর?
প্রতীকী ছবি।

বাংলাদেশে এখন করোনাভাইরাস সংক্রমণের ৮০ শতাংশই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। গত তিন দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের উপরে এবং গত সাত দিনে প্রতিদিন মারা যাচ্ছে গড়ে ১৫০ জনের উপরে মানুষ। আর আজ করোনায় মৃত্যু দুইশত ছাড়াল। দেশে আবার গণহারে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে কতটুকু কার্যকর?

১. অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরী ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৬০ শতাংশ।

২. ফাইজার ভ্যাকসিনের এক ডোজ সিম্পটম্যাটিক কোভিডের বিরুদ্ধে কার্যকরী ৩৩ শতাংশ এবং দুই ডোজে ৮১ শতাংশ।

৩. অক্সফোর্ড ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৭১ শতাংশ এবং দুই ডোজে ৯২ শতাংশ।

৪. ফাইজার ভ্যাকসিনের এক ডোজ মারাত্মক কোভিড এবং হাসপাতালে ভর্তি থেকে রক্ষা করে ৯৪ শতাংশ এবং দুই ডোজে ৯৬ শতাংশ।

৫. অক্সফোর্ড এবং ফাইজারের ভ্যাকসিনের দুই ডোজ কোভিড থেকে মৃত্যু রোধ করে প্রায় শতভাগ।

৬. মর্ডানার ভ্যাকসিন যেহেতু ফাইজার ভ্যাকসিনের মত, তাই ডেল্টা ভ্যারিয়েন্টের বিপরীতে এর কার্যকারিতা ফাইজারের মতই হবে।

৭. তবে সিনোফার্ম ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু কার্যকর তার সুনির্দিষ্ট কোন ফলাফল এখনও প্রকাশিত হয়নি। অবশ্য আশা করা যায় এই ভ্যাকসিনও মৃত্যু হার কমাতে সক্ষম হবে।

এই কার্যকারিতার পরিসংখানটি উঠে এসেছে পাবলিক হেলথ্ ইংল্যান্ডের সাম্প্রতিক পোস্ট-ভ্যাকসিনেশন সার্ভাইল্যান্স থেকে। যেহেতু এটা ‘রিয়েল-ওয়ার্ড ডেটা’ তাই বেশ নির্ভরযোগ্য।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেল্টা ভ্যারিয়েন্ট
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত