০৮ জুলাই, ২০২১ ১০:০১ এএম

কর্মীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

কর্মীদের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে কর্মস্থলে যাওয়ার সময় কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৭ জুলাই) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন প্রতিষ্ঠানসহ সকল পর্যায়ের হাসপাতালসমূহে জনসাধারণের মাঝে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত লকডাউন সময়ে স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রযোজ্য ক্ষেত্রে নিজ নিজ কর্মস্থলে অবস্থানপূর্বক দায়িত্ব পালনসহ প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীদেরকে দাপ্তরিক পরিচয়পত্র আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও সিনিয়র সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক