০৭ জুলাই, ২০২১ ০৮:১২ পিএম

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন অধ্যাপক ছয়েফ উদ্দীন

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন অধ্যাপক ছয়েফ উদ্দীন
অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সার্জারি অনুষদের ডিন ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। 

আজ বুধবার (৭ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডাঃ হয়েফ উদ্দীন আহমদ, ডীন, সার্জারি অনুষদ ও অধ্যাপক, সার্জিক্যাল অনকোলজি বিভাগ, বিএসএমএমইউ-কে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।’

শর্তগুলো হলো

ক. প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ তিন বছর হবে;
খ. প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
গ. তিনি বিধি অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যানা সুযোগ-সুবিধা ভোগ করবেন;
ঘ. প্রো-ভাইস-চ্যান্সেলরর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮' এর ১৫(২) ধারা অনুযায়ী তাঁর
দায়িত্ব পালন করবেন এবং
ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক ছয়েফ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন বিএসএমএমইউতে সফলতার সঙ্গে সার্জারি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক