০৬ জুলাই, ২০২১ ০১:৩৮ পিএম
করোনায় আক্রান্ত স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান
অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। সোমবার (৫ জুলাই) নমুনা পরীক্ষায় তাঁর পজেটিভ রিপোর্ট আসে।
জানা গেছে, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। পরে রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তাঁর।
করোনাভাইরাস শনাক্তের পর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। দেশবাসী সকলের দোয়া চেয়েছেন প্রখ্যাত এই চিকিৎসক।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনায় আক্রান্ত চিকিৎসক
-
০৬ জুলাই, ২০২১
-
২৯ এপ্রিল, ২০২১
-
১৬ এপ্রিল, ২০২১
-
০২ এপ্রিল, ২০২১
-
০১ এপ্রিল, ২০২১
-
৩০ মার্চ, ২০২১
-
২৫ নভেম্বর, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত