০৬ জুলাই, ২০২১ ০১:৩৮ পিএম

করোনায় আক্রান্ত স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান

করোনায় আক্রান্ত স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান
অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। সোমবার (৫ জুলাই) নমুনা পরীক্ষায় তাঁর পজেটিভ রিপোর্ট আসে। 

জানা গেছে, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। পরে রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তাঁর।

করোনাভাইরাস শনাক্তের পর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। দেশবাসী সকলের দোয়া চেয়েছেন প্রখ্যাত এই চিকিৎসক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক