০৫ জুলাই, ২০২১ ০৬:১৬ পিএম

দেশে এক দিনে শনাক্ত ১০ হাজারের কাছে

দেশে এক দিনে শনাক্ত ১০ হাজারের কাছে
ছবি: মেডিভয়েস।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে ধুঁকছে দেশ। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনাক্তেও প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৯ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) করোনা নিয়ে গত ২৪ ঘণ্টার তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। এর মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

এ সময়ে ভাইরাসটিতে সারাদেশে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ হাজার ২২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে টানা ৯ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে রোববার করোনায় প্রাণ হারান ১৫৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, প্রাণ হারানো ১৬৪ জনের মধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ৫৫ জন। তাদের ১২৩ জন সরকারি হাসপাতালে, ২৫ জন বেসরকারি হাসপাতালে, বাসায় ১৫ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬০৫টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার দুটি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক শূন্য ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৩৯ হাজার ৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬৪ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৭ জন এবং ষাটোর্ধ্ব ৮৩ জন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৮ জন, রাজশাহীতে ১৬ জন, খুলনায় ৫৫ জন, বরিশালে ৯ জন, সিলেটে আটজন, রংপুরে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা শনাক্ত
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক