বিশ্বে একদিনে করোনা আক্রান্ত ১৯ লাখ, মৃত্যু ৩৯৯০
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭ জনে পৌঁছেছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮ জনে।
বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৭ হাজার ৯৭৩ জন। একই সময়ে মারা গেছেন ৩৪৬ জন। ভাইরাসটিতে দেশটিতে এখন পর্যন্ত ছয় কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৫৩৩ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৭৩ হাজার ৫৬৪ জন।
একই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। একদিনে প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এ তালিকায় এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, মেক্সিকো, তুরস্ক, কলম্বিয়া, ফ্রান্স, ব্রাজিল ও যুক্তরাজ্যে।
মৃতের তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯২ জন এবং আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা এ দেশটি নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ২২৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩০ লাখ ছয় হাজার ৯৫২ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ২১ হাজার ৯৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ২২৭ জন এবং মারা গেছেন চার লাখ ৮৬ হাজার ৪৮২ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৬৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোতে ১৯ হাজার ১৩২ জন, থাইল্যান্ডে ছয় হাজার ৯২৯ জন, জাপানে ২৬ হাজার ৮৮১ জন, অস্ট্রেলিয়ায় ৭৩ হাজার ২৫৮ জন, পাকিস্তানে চার হাজার ৩৪০ জন, কাজাকিস্তানে ১১ হাজার ৫২৪ জন, দক্ষিণ কোরিয়ায় তিন হাজার ৮৫৮ জন, মঙ্গোলিয়ায় এক হাজার ৬৭৩ জন, চিনে ২২৩ জন, সুরিনামে ৪৩৫ জন, নিউজল্যান্ডে ৫৮ জন এবং কমোরোসে ১১ জন।
মেক্সিকোতে মারা গেছেন ৭৬ জন, থাইল্যান্ডে ১৩ জন, জাপানে দু’জন, অস্ট্রেলিয়ায় ৩১ জন, পাকিস্তানে সাতজন, কাজাকিস্তানে চারজন, দক্ষিণ কোরিয়ায় ২৩ জন, মঙ্গোলিয়ায় একজন ও সুরিনামে একজন।
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক