১৬ জানুয়ারী, ২০২২ ০৮:০৮ পিএম

মেহেরপুরে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ

মেহেরপুরে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ
মেহেরপুর ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আব্দুল লতিব কর্তব্যরত চিকিৎসককে লাঞ্চিত করেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নিজের ডায়াগোনস্টিক সেন্টারে রোগী না দেওয়ায় হাসপাতালে ঢুকে মেহেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু হাসান মোহাম্মদ ওয়াহেদকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। 

মেহেরপুর ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির এবং মেহেরপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিব কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেন। এ ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়েছে। 

ভিডিওতে দেখা যায়, বুধবার বিকালে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ। এ সময় তিনি আগত রোগীদের ব্যবস্থাপত্রে বিভিন্ন টেস্টের জন্য ডায়াগোনস্টিক সেন্টারের নাম লিখে দিয়ে সেখান থেকে পরীক্ষা করে আসার জন্য বলেন।

এতে মেহেরপুর ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও মেহেরপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিব তার ডায়াগোনস্টিক সেন্টারে রোগী না দেওয়ায় ডা. ওয়াহেদের ওপর ক্ষুব্ধ হন। তিনি হাসপাতালে ঢুকে প্রকাশ্যে কর্তব্যরত ওই চিকিৎসককে লাঞ্ছিত করেন।

ভিডিওতে দেখা যায়, এই ঘটনার পর ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদকে কান্নারত অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। এর পর থেকে তাঁকে হাসপাতাল কমপাউন্ডে পাওয়া যায়নি, মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে মেহেরপুর কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক এবং মেহেরপুর ডায়াগোনস্টিক সেন্টারের সাধারণ সম্পাদক আব্দুল লতিব বলেন, ‘ওই সময় আমার মাথা ঠিক ছিল না, তাই এমন ঘটনা ঘটেছে। তবে আমাকে কেউ কিছু করতে পারবে না, আমাদের মতো ক্লিনিক ব্যবসায়ীদের টাকা দিয়ে হাসপাতাল স্টাফদের বেতন হয়।’

এ ঘটনায় শনিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে পিয়াস বিশ্বাস নামে একজন লিখেছেন, আমরা কোথাও না কোথাও জিম্মি হয়ে যাচ্ছি। হানিফ মণ্ডল লিখেছেন, ঘটনার ধিক্কার জানাই। আবার কেউ কেউ লিখেছেন, ঘটনার তদন্ত করে শাস্তির ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক, আমরা দ্রুত এই বিষয়ে সিন্ধান্ত নেবো।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক