ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত নারীর করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা এক নারীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১০ মে) সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন তিনি। জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে ৩৪ বছরের ওই নারীর নমুনা পরীক্ষা করা হয়। একই দিন সন্ধ্যায় দেওয়া রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, ভারত থেকে ফেরার ৭২ ঘণ্টা আগে ওই নারী করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। এতে তার নেগেটিভ ফল আসে। ফলে ভারত থেকে দেশে ফেরার অনুমতি পান তিনি। এ ছাড়া জেলার আখাউড়া স্থলবন্দর স্থলবন্দরেও তার কোনো লক্ষণ দেখা যায়নি।
নিয়ম অনুযায়ী, ভারতফেরত সকল নাগরিককে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। সোমবার তাদের সবার করোনা পরীক্ষা করা হয়। কোয়ারেন্টাইনে থাকা সবাই নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ রিপোর্ট আসে।
এর পর থেকেই ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ওই নারীর বাড়ি বগুড়া জেলার সুতাপুরের গোয়ালরোডে। বর্তমানে ভালো আছেন।
সিভিল সার্জন জানিয়েছেন, প্রয়োজনে হোটেলের সবাইকে আবারও করোনার পরীক্ষা করা হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪