১২ জুন, ২০২১ ০৬:০১ পিএম

খুলনায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

খুলনায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৫৯ জন।

আজ শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, খুলনা বিভাগে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৪১ জনের। গত ২৪ ঘণ্টায় ৩১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের বাগেরহাট জেলায় ছয়জন, চুয়াডাঙ্গা জেলায় ১০ জন, যশোর জেলায় ৩৫ জন, ঝিনাইদহ জেলায় আটজন, কুষ্টিয়া জেলায় ৬১ জন, মাগুরা জেলায় একজন, মেহেরপুর আটজন, নড়াইল জেলায় ছয়জন, সাতক্ষীরা জেলায় ৬৮ জন এবং খুলনা জেলায় ৩৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১০ জন মানুষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক