১২ জুন, ২০২১ ০৬:২২ পিএম

টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুটি বিমান: আইএসপিআর

টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দুটি বিমান: আইএসপিআর
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের ছয় লাখ টিকা আনতে আজ শনিবার (১২ জুন) চীন যাচ্ছে বিমান বাহিনীর দুটি বিমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

সংস্থাটির পরিচালকের পক্ষে গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি ১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনার জন্য চীনের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবে।’

জানতে চাইলে আইএসপিআর’র সহকারী পরিচালক মো. নূর ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘আগামীকাল রোববার (১৩ জুন) বিকাল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর ওষুধ প্রশাসনের তত্ত্বাধাবনে টিকাগুলো দিয়ে দেওয়া হবে। তারা হয়তো রাজধানীর তেজগাঁওয়ে মেডিসিন ডিপোতে সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।’

এর আগে গত ১২ মে (বুধবার) উপহার হিসেবে চীনের পাঁচ লাখ সিনোফার্ম টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছায়। এদিন ভোর ৫টা ৩১ মিনিটে ওই টিকা নিয়ে বিমানবাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক